Wednesday, 4 July 2018

Sentence

Sentence: এক বা একাধিক শব্দ বা পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে তখন তাকে Sentence বা বাক্য বলে। যেমন- আমি বল খেলি ।







একটি Sentence এ দুটি অংশ থাকে।
1. Subject and
2. Predicate

Subject: বাক্যে যে কাজ সম্পন্ন করে তাকে Subject বলে । যেমন-
He plays ball. এই বাক্যে Play হচ্ছে Verb বা কাজ, যেটা সম্পন্ন করেছে He তাই এই বাক্যের Subject - He.
আবার , English  বাক্যে অনেক সময় Verb টা উহ্য থাকে । যেমন- Honesty is the best policy. এখানে কাজটা সরাসরি করা হচ্ছে না , Honesty  সম্পর্কে কিছু  বলা হচ্ছে  যেটা Verb না বললেও অর্থ বুঝা যাচ্ছে ।
So, বাক্যে যাকে  উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে Subject বলে । যেমন-
Honesty is the best policy.
Predicate: যা subject বা কর্তা সম্পর্কে বলে বা করে  তাকে Predicate বলা হয় ।
অর্থ বা কাজের ওপর ভিত্তি করে ইংরেজিতে Sentence কে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায় । যথা-
1. Assertive Sentence.
2. Interrogative Sentence.
3. Imperative Sentence.
4. Optative Sentence.
5. Exclamatory Sentence.

1. Assertive Sentence (বর্ণনামূলক বাক্য): যে বাক্য দিয়ে কোনো কিছু বর্ণনা করা  বোঝায় তাকে  Assertive Sentence বলে ।
 যেমন- আমি বল খেলি -I play ball .
বা আমি বল খেলি না -I don’t play ball.
Assertive Sentence 2 প্রকার| যথা-
i. Affirmative বা হ্যাবোধক | যেমন- আমি বল খেলি-I play ball ।এবং
ii. Negative বা নাবোধক যেমন-
 যেমন- আমি বল খেলি না-I don’t play ball.

2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য): যে বাক্য দিয়ে কোনো প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবোধক বাক্য বলে ।
যেমন- আমি কি বল খেলি?
প্রশ্নবোধক বাক্য 2 ভাবে গঠিত হয় ।
i. Be verb (সাহায্যকারি Verb - Am/ is/ are/ was/ were/ have/ has/ had) দিয়ে অথবা Modals Verb (আদর্শ Verb – Can/ could/ will/ would/ shall/ should/ may/ might/ must/ ought) দিয়ে ।
 যেমন- Do I play ball?
          Can you do it?
ii. Wh-word (Who/ what/ why/ when/ where/ whom/ how) + Be Verb দিয়ে ।
যেমন- What is your name?
                 Where do you live?
                  
3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য): যে বাক্য দিয়ে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে ।
Imperative বাক্য প্রথমে Verb অথবা Let দিয়ে শুরু হয় ।
যেমন- Open the door.
         Let me do the work.
         Let him open the door.

4. Optative Sentence (ইচ্ছাসূচক বাক্য): যে বাক্য দিয়ে মনের ইচ্ছা, আকাঙ্খা, প্রার্থনা ইত্যাদি বোঝায় তাকে ইচ্ছাসূচক বাক্য বলে । বেশিরভাগ সময় May এবং Wish দিয়ে বাক্য শুরু হয় ।
যেমন- May Allah bless you.
        Wish you all the best.
        Long live Bangladesh.

5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য): যে বাক্য দিয়ে মনের আকস্মিক আবেগ বা অনুভূতি যেমন ব্যথা, রাগ, বিরক্তি, বিস্ময় আনন্দ ইত্যাদি বোঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে ।
যেমন- What a beautiful bird it is!
          Hurrah! We have won the Match.
                   Alas! He has failed.

গঠন অনুযায়ী Sentence তিন প্রকার ।
1. Simple Sentence (সরল বাক্য)
2. Complex Sentence (জটিল বাক্য)
3. Compound Sentence (যৌগিক বাক্য)

1. Simple Sentence (সরল বাক্য): যে Sentence- এ একটি মাত্র Subject ও একটি মাত্র Finite Verb থাকে তাকে Simple Sentence বলা হয় ।
যেমন- We eat to live.
          Bangladesh is a populated country
Simple Sentence এর বৈশিষ্ট্য:
i. একটি মাত্র Subject থাকে ।
ii. একটি মাত্র Finite Verb থাকে ।
iii. এটি একটি Independent বা Principal Clause দ্বারা গঠিত ।
ii. কোনো Conjunction থাকে না ।

2. Complex Sentence (জটিল বাক্য): যে Sentence-এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে তাকে Complex Sentence বলা হয় ।
যেমন- I know where he lives.
I do not know what his name is.
Complex Sentence এর বৈশিষ্ট্য:
i. একটি Principal Clause থাকে ।
ii. এক বা একাধিক Subordinate clause থাকে ।
iii. এই Sentence-এর Principal ও Subordinate clause গুলি কোনো Relative Pronoun/ Relative Adverb/ Conjunction দ্বারা যুক্ত থাকে ।(and, but, or ছাড়া অন্য যেকোনো Conjunction থাকে ।)
iv. এই Sentence-এ ২টি Subject ও ২টি Verb থাকে ।

3. Compound Sentence (যৌগিক বাক্য): যে Sentence দুই বা তার বেশী Principal অথবা Independent Clause দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বলে ।
যেমন- I have a pen and it is nice.
          He is poor but honest.
Compound Sentence এর বৈশিষ্ট্য:
i. এই Sentence-এ দুটি স্বাধীন Clause থাকে।
ii. এই Sentence-এ দুটি Subject থাকে ।
iii. এই Sentence-এ দুটি Verb থাকে(and, but দ্বারা যুক্ত হলে দ্বিতীয় clause-এর Subject ও  Verb উহ্য থাকে ।)
iv. এই Sentence-এর Clause গুলি and, but, or Conjunction দ্বারা যুক্ত থাকে ।


সহজ ভাবে চেনার উপায়:
Simple Sentence - এ কোনো Conjunction থাকে না ।
Compound Sentence-এ and, but এবং or Conjunction থাকে ।
Complex Sentence-এ and, but এবং or ছাড়া অন্য যেকোনো Conjunction থাকে ।


যেভাবে পড়তে হবে:

[এখানে Sentence কাকে বলে আমরা সবাই জানি । সম্পূর্ণ অংশটা শুধু পড়তে হবে আর আপাতত নিচের অংশটুকু ভালোমতো মুখস্থ রাখতে হবে:

Subject: বাক্যে যে কাজ সম্পন্ন করে তাকে Subject বলে ।
বাক্যে যাকে  উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে Subject বলে ।
Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
Affirmative বা হ্যাবোধক
Negative বা নাবোধক
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)]
 

Share:

0 comments:

Post a Comment

Category List

Category

Pages

Category

Category

Blogger templates