Tuesday, 17 July 2018

Present Perfect Continuous Tense














Present Perfect Continuous Tense: কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝালে Present Perfect Continuous Tense হয় । যেমন –
আমি সকাল থেকে বল খেলছি । এ বাক্যে কাজটা অর্থাৎ খেলা শুরু হয়েছে অতীতে কিন্তু এখনো শেষ না হয়ে চলছে ।
Structure বা গঠনপ্রণালী: Sub + have /has + been + verb + ing + obj + since /for + time.
Subject 3rd Person Singular Number হলে has been হবে এবং বাকি সব ক্ষেত্রে have been হবে ।
নির্দিষ্ট সময় বুঝালে since এবং অনির্দিষ্ট সময় বুঝালে for হয় ।
যেমন-
আমি ২ ঘন্টা ধরে বল খেলছি ।
এবং আমি শুক্রবার থেকে বল খেলছি ।
এখানে ২ ঘন্টা দিয়ে বুঝা যাচ্ছে না কোন ২ ঘন্টা কিন্তু শুক্রবার বললে একটা নির্দিষ্ট সময় বুঝাচ্ছে । আরেকটা সহজ উপায় হচ্ছে মনে রাখা - বাংলা বাক্যে ধরে থাকলে for হয় আর যাবৎ থাকলে since হয় ।
আমি ২ ঘন্টা ধরে বল খেলছি ।
I have been playing ball for two hours.
সে শুক্রবার থেকে বল খেলছে ।
He has been playing ball since Friday.
Affirmative বা হ্যাবোধক : Sub + have /has + been + verb + ing + obj + since / for + time.
 যেমন –
আমি ২ ঘন্টা ধরে বল খেলছি – I have been playing ball for two hours.
সে ২ ঘন্টা ধরে বল খেলেছে – He has been playing ball for two hours.
তারা ২ ঘন্টা ধরে বল খেলেছে – They have been playing ball for two hours.
আমরা ২ ঘন্টা ধরে বল খেলেছি – We have been playing ball for two hours.
রহিম ২ ঘন্টা ধরে বল খেলেছে – Rahim has been playing ball for two hours.

Negative বা নাবোধক :
[একের অধিক Be verb থাকলে শুধু প্রথম Be verb-এর পর not বসবে । ]
Sub + have /has +not+ been + verb + ing + obj + since / for + time.
যেমন –
আমি ২ ঘন্টা ধরে বল খেলছি না – I have not been playing ball for two hours.
সে ২ ঘন্টা ধরে বল খেলেছে  না – He has not been playing ball for two hours.
তারা ২ ঘন্টা ধরে বল খেলেছে  না – They have not been playing ball for two hours.
আমরা ২ ঘন্টা ধরে বল খেলেছি  না – We have not been playing ball for two hours.
রহিম ২ ঘন্টা ধরে বল খেলেছে  না – Rahim has been playing ball for two hours.

Interrogative বা প্রশ্নবোধক: Have/has+sub+V3+Obj/Ext.
[ প্রশ্নবোধক করার সময় প্রথম be verb- টা Subject- এর সামনে বসবে ]
Have /has +sub+ been + verb + ing + obj + since / for + time.
যেমন –
আমি কি ২ ঘন্টা ধরে বল খেলছি না – Have not I been playing ball for two hours?
সে কি ২ ঘন্টা ধরে বল খেলেছে  না – Has not he been playing ball for two hours?
তারা কি ২ ঘন্টা ধরে বল খেলেছে না – Have not they been playing ball for two hours?
আমরা কি ২ ঘন্টা ধরে বল খেলেছি না – Have not we been playing ball for two hours?
রহিম কি ২ ঘন্টা ধরে বল খেলেছে না – Has not Rahim been playing ball for two hours?

Negative Interrogative বা নাবোধক প্রশ্ন: Have/has + not + sub + been + verb + ing + obj + since / for + time.
যেমন –
আমি কি ২ ঘন্টা ধরে বল খেলছি – Have I been playing ball for two hours?
সে কি ২ ঘন্টা ধরে বল খেলেছে – Has he been playing ball for two hours?
তারা কি ২ ঘন্টা ধরে বল খেলেছে – Have they been playing ball for two hours?
আমরা কি ২ ঘন্টা ধরে বল খেলেছি – Have we been playing ball for two hours?
রহিম কি ২ ঘন্টা ধরে বল খেলেছে – Has Rahim been playing ball for two hours?

এইভাবে he, they, we, Rahim (যেকোন নাম) ইত্যাদি Subject দিয়ে practice করতে হবে ।
Share:

0 comments:

Post a Comment

Category List

Category

Pages

Category

Category

Blogger templates